বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি। আজ শনিবার (২৯শে জুন) বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় আট মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা।

দলীয় সূত্র জানা গেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর কর্মসূচি দেওয়া হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই। তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন।

আরো পড়ুন: আগামী বছর চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেস

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকায় শনিবার সমাবেশ ঘোষণা করেন তারা। এছাড়াও আগামী ১লা জুলাই সব মহানগর ও ৩রা জুলাই সব জেলায় সমাবেশ হবে।

বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল দুটি সূত্রে জানা যায়, শনিবার নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে পুলিশ।

অপরদিকে, বিএনপির এ কর্মসূচি ঘোষণার দুই দিন পর বরাবরের মতো এবারও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচির ঘোষণা দিল আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবেন তারা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ করেই শুক্রবার বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না।

এসি/ আই.কে.জে/

বিএনপি আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250