রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

তিন দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে তিন দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এ দফায় ভরিতে কমেছে ১ হাজার ৩৬৪ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে প্রায় ২ লাখ ৭ হাজার টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার (১৮ই মঙ্গলবার) রাতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে সর্বশেষ গত রোববার সোনার দাম কমেছিল। তখন ভরিপ্রতি দাম কমেছিল ৫ হাজার ৪৪৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৩৬৪ টাকা কমে হবে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৩০৬ টাকা কমে ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়াবে ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৫৭ টাকা কমে হবে ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।

আজ মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা।

সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250