রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

এবার বিয়ে করলেন অভিনেত্রী-উপস্থাপিকা মৌসুমী মৌ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই শোবিজে পড়েছে বিয়ের ধুম। ইতিমধ্যে বিয়ে করেছেন শোবিজের বেশ কয়েকজন তারকা। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক।

বিয়ের খবর মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাকে পছন্দ করতেন। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

জানা গেছে, মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন: চুম্বন দৃশ্য নিয়ে শাহরুখের কঠিন বার্তা

এদিকে, বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মৌ-এর স্বামী আরিফ লিখেছেন, ‘কবি কী বলেছেন, মনে আছে কিছু? আমি তো প্রেমে পড়িনি! প্রেম আমার ওপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমিই তার প্রেমে পড়েছি। পড়েছি তো পড়েছি, বিয়ে না করে আর উঠতে পারিনি।’ সবশেষ তিনবার আলহামদুলিল্লাহ লিখে সবার কাছে দোয়া চেয়েছেন আরিফ।

অন্যদিকে, মৌ’র প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করছেন তিনি। ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।

এসি/ আই.কে.জে


বিয়ে মৌসুমী মৌ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250