শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ২৭শে নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ২৭শে নভেম্বর এ বৈঠক হবে। এতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও মাঠপর্যায়ের কার্যালয়ের নিরাপত্তাসহ মোট ২৩টি ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানকে; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আইজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‍্যাবের মহাপরিচালককে। এছাড়া এসবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে।

গত ২০শে অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ১৩টি ইস্যু আলোচনায় ছিল। এবার তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যুক্ত হয়েছে আরো ১০টি ইস্যু। এসবের মধ্যে রয়েছে নিরাপত্তা, অবৈধ অস্ত্র ব্যবহার রোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রতিরোধ ও সিসিটিভি মনিটরিংসহ নানা বিষয়।

জে.এস/

নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250