সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

শরৎকালে যেসব ফুল ফোটে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঋতুর রানি বলা হয় শরৎকালকে। এই ঋতুতে প্রকৃতি সাজে বাহারি রঙে। নদীর দুই পারে থাকে সাদা কাশফুলের মেলা। এ ছাড়া আরও কিছু ফুল ফোটে শরতে। বাহারি সেসব ফুলে প্রকৃতি হয়ে ওঠে ফুলের রাজ্য। বাড়ি কিংবা আঙিনায় ঘুরে বেড়ায় ফুলের সুবাস।

কাশ ফুল

শরতের প্রধান ফুল কাশ। এ ফুল দেখলেই বুঝতে পারি শরৎ এসে গেছে। এটি শরতের আগমনের প্রতীক। কাশ তৃণ বা ঘাসজাতীয় গাছ। কাশের সাদা ও রুপালি ফুল ফোটে।

বকুল ফুল

ফুলের রাজ্যে নান্দনিক হচ্ছে বকুল। এটি মিষ্টি ঘ্রাণের ফুল। নানা আয়োজনে বকুল ফুলের মালা জরুরি। ফুলগুলো ছোট হওয়ায় তারার সঙ্গে তুলনা করা হয়।

জবা ফুল

জবাফুল সারাবছর ফুটলেও ফোটার সময় মূলত শরৎকাল। লাল টকটকে ফুলটি দেখতে আকর্ষণীয়। গোল ডিম্বাকার লাল রঙের ফুলের পাপড়ির মাঝে লম্বা একটি দণ্ড। আর মাথায় ফুলের রেণু।

আরও পড়ুন: আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি

শিউলি ফুল

শরতের রাতে ফোটা শিউলি ঝরে পড়ে ভোরে। শেষরাতে শিউলির সুবাস ছড়িয়ে পড়ে। ছোট এই ফুলের রং সাদা। কিছুটা জুঁই ফুলের মতো। বাসন্তী রঙের বোঁটা ফুলের মাঝখানে। একে শেফালি নামেও ডাকা হয়।

দোলনচাঁপা

শরতের বাতাসে দোল খায় দোলনচাঁপা। স্নিগ্ধ আর সাদা রেশমি চাদর গায়ে আসে দোলনচাঁপা। ফুলগুলো গুচ্ছ আকারে বের হয়। ফোটার পর দেখতে ভালো লাগে।

এসি/কেবি

ফুল শরৎকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250