বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসবটি স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চারুকলা অনুষদ। আজ শুক্রবার (১০ই অক্টোবর) অনুষদটির ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শরৎ উৎসব স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবৎ চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য ১০-১০-২০২৫ তারিখ বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রটি বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘পরবর্তীতে গত ০৯-১০-২০২৫ তারিখে উল্লিখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

এতে বলা হয়, ‘উল্লেখ্য যে, আগামীকাল শনিবার অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি অথবা সংগঠনের বিষয়াবলি খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরবর্তীতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।’

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250