বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবার জানা আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক।

শুক্রবার (১০ই অক্টোবর) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌর বিএনপির সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

জামায়াতের উদ্দেশে আজিজুল হক বলেন, ‘পাকিস্তানের হানাদার বাহিনীর সহচর হিসেবে বেছে বেছে মানুষ হত্যা কারা করেছে? এখনো রইস্যার মায়ের ঘাটের মাটি রক্তে রঞ্জিত। কালুরঘাট সেতু পার হওয়ার সময় কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা আছে। দয়া করে ধর্মব্যবসা ছেড়ে দিন। ভোটের জন্য ইমান-আকিদা বিক্রি করা ঠিক নয়।’

বিএনপির নেতা আবু আকতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শওকত আলম, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, নগর বিএনপির নেতা সৈয়দ শিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, নুরুল করিম নুরু, সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, মাহামুদুল হক, মজিবুত উল্লাহ মজু, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, এম এ করিম ও মহিলা নেত্রী শাহেদা আকতার সেফু। সঞ্চালনা করেন বিএনপি নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা মো. লোকমান ও ছাত্রদল নেতা জিকু।

বিএনপির নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250