বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরছেন আরও ৪৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারের কারাগারে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি মুক্তি পেয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তারা দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশে ফিরছেন। এ নিয়ে গত এক বছরে মোট ২৪৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন। 

শনিবার (৭ই জুন) সকালে দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে রওনা হন। মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ আসছে। ওই জাহাজে করে ৪৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন। জাহাজটি আগামী ৯ই জুন কক্সবাজারে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে ফিরে আসা ৪৫ জনের অধিকাংশ কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।

এ নিয়ে গত এক বছরে মোট ২৪৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরতে সহায়তা করেছে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এর আগে গত ২৩শে এপ্রিল সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিল। 

প্রসঙ্গত, ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্র্যাভেল পারমিট), স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়সহ সব প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়।

ওআ/



বাংলাদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250