বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ *** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

প্রতীকী ছবি

দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১০ ছিল জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জে.এস/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250