সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

বিয়েবাড়ি স্টাইলে খাসির মাংসের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত এলেই বিয়ের ধুম পড়ে যায়। আর বিয়েবাড়ির সব ধরনের পদই হয় সুস্বাদু। তবে ঘরে সে খাবার রান্না করতে গেলে আবার তেমন স্বাদ হয় না। তবে সঠিক মসলা ব্যবহারে আপনিও বিয়েবাড়ির মতো পদ রাঁধতে পারবেন। বিশেষ করে খাসির মাংস। বিয়েবাড়ির খাসির মাংসের স্বাদ মনে পড়লে অনেকেরেই জিভে পানি চলে আসে। চাইলে কিন্তু আপনিও ঘরে খুব সহজেই বিয়েবাড়ি স্টাইলে রাঁধতে পারবেন খাসির মাংস। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. খাসির মাংস ১ কেজি

২. টকদই আধা কাপ

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. রসুন বাটা ১ চা চামচ

৫. শুকনো মরিচের গুঁড়া ২ চা চামচ

৬. হলুদ গুঁড়া আধা চা চামচ

৭. ধনে গুঁড়া ২ চা চামচ

৮. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

৯. কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ

১০. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

১১. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

আরো পড়ুন : ঘরেই তৈরি করুন নতুন গুড়ের ভাপা পিঠা

১২. তেল ১/৪ কাপ

১৩. ঘি ১/৪ কাপ

১৪. লবণ স্বাদমতো

১৫. চিনি ১/৪ চা চামচ ও

১৬. আস্ত কাঁচা মরিচ ৬টি।

পদ্ধতি

একটি বাটিতে টকদই নিয়ে তার মধ্যে সব মসলা ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।

এবার মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন বেরেস্তা। এরপর আরও একবার ভালো করে কষিয়ে নিন।

এরপর ২-৩ কাপ গরম পানি দিয়ে অল্প আঁচে মাংস সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে চিনি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নিন।

এরপর পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খাসির মাংসের এই পদ।

এস/ আই.কে.জে/


খাসির মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250