মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঘরেই তৈরি করুন নতুন গুড়ের ভাপা পিঠা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত আসতে না আসতেই পিঠার স্বাদ নিতে পিঠার দোকানে ভিড়। আর এই রাস্তার পাশে বানানো পিঠা খেতেও বেশ মজার। তবে স্বাস্থ্যকর কিনা সে উত্তর দেওয়া কঠিন। এত চিন্তা করে পিঠা খাওয়ার ইচ্ছাই নষ্ট হয়ে যাবে। এরচেয়ে ঘরেই তৈরি করুন নতুন গুড়ের মজার পিঠা। চলুন জেনে নেওয়া যাক, নতুন গুড়ের ভাপা পিঠার রেসিপি-

উপকরণ

চালের গুঁড়া ৪ কাপ, পানি পরিমাণমতো, নারিকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় দেড় কাপ (ছোট ছোট টুকরো করে কাটা), লবণ সামান্য।

আরো পড়ুন : যেকোনো কিছু দ্রুত শেখার উপায় জানুন

পদ্ধতি

প্রথমে চালের গুঁড়া একটু লবণ ও হালকা গরম পানি দিয়ে মেখে চালুনি দিয়ে চেলে নিন। ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া এরপর গুড় দিন তার ওপরে নারিকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।

পাতলা সাদা কাপড় দিয়ে পিঠাটা মুড়ে ভাপা পিঠার পাত্রের পানি ফুটে উঠলে তার ওপরে বসিয়ে দিয়ে বাটিটি উঠিয়ে নিয়ে পিঠাটা কাপড় দিয়ে ভালোমতো ঢেকে রাখুন। ওপরে একটা ঢাকনা দিন। তিন মিনিট পর পিঠা নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/কেবি

ভাপা পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250