রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কন্যাশিশুর নিরাপত্তা রক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী *** রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু *** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা

কাবায় নজর কাড়লেন ৮ ফুট উচ্চতার হাজি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসল্লি ওমরাহ হজ করতে মক্কায় যান।

এবার পবিত্র কাবা শরীফে সবার নজর কেড়েছেন প্রায় ৮ ফুট লম্বা এই ব্যক্তি। কাবায় উপস্থিত অন্যান্য মুসল্লিদেরকে ওই ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, অস্বাভাবিক লম্বা এই হাজির পরিচয় জানা না গেলেও শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে, তিনি আফ্রিকার কোনো একটি দেশের নাগরিক হবেন।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে খবরে বলা হচ্ছে, তিনি বিশ্বের অন্যতম লম্বা একজন ব্যক্তি। ভিডিওতে ওই ব্যক্তিকে কাবা শরিফ তাওয়াফসহ হজের অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে দেখা গেছে।

তাকে নিয়ে যে অন্যান্য মুসল্লিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তা বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে।

অনেকেই তার ভিডিও ফেসবুক, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা ওই হাজিকে শুভকামনা জানান।

ওআ/ আই. কে. জে/ 


হাজি কাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250