মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর পরিবারকে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যেক পরিবারের কাছে এ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থীদের সব ধরনের ফি মওকুফ করেছি। যদিও এটি তাদের ত্যাগের কাছে অত্যন্ত নগণ্য।

বক্তৃতাকালে সিনিয়র সচিব তিন কলেজের সংঘর্ষ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, রাস্তায় অযৌক্তিক আন্দোলনকারীদের কতজন ছাত্র আর কতজন অছাত্র তা চিহ্নিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

ওআ/কেবি


অভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250