বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের *** আবার চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি, বাংলাদেশিরা কী আবেদন করতে পারবেন

চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৬

#

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও আলাউদ্দিন (৪০)। তারা দুজনই সীতাকুণ্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, আজ বুধবার, ২১ অক্টোবর সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। এ সময় রহিম উদ্দিন নামের এক ব্যক্তি তাকে অপহরণ করে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে এক স্কুলের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আলাউদ্দিন। পরে তিনি মোবাইল ফোনে সঞ্জয় কুমার ঘোষকে ঘটনাস্থলে ডেকে নেন। এরপর তিনজন দলবদ্ধ হয়ে তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। পরে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান তারা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250