শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’

শাহরুখ আমার চেয়েও ভালো অভিনেতা: জেসন মোমোয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

হলিউড অভিনেতা জেসন মোমোয়া ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

‘অ্যাকোয়াম্যান’ খ্যাত হলিউড অভিনেতা জেসন মোমোয়া। সম্প্রতি এই তারকা বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রশংসায় ভাসিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। 

২০২৬ সালের ২৮শে জানুয়ারি মোমোয়ার অ্যাকশন-কমেডি সিনেমা ‘দ্য রেকিং ক্রু’ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারে সময় পার করছেন।  তারই অংশ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বন্দনায় মেতে ওঠেন এ হলিউড তারকা। 

শাহরুখের সঙ্গে তার পূর্বের সাক্ষাৎ প্রসঙ্গে জেসন মোমোয়া বলেন, ‘হ্যা, শাহরুখ ভীষণ সুদর্শন। একেবারে এক্সট্রিমলি হ্যান্ডসাম।’ দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের গল্পও এই হলিউড তারকার কথায় উঠে আসে। 

তার ভাষায়, ‘আমরা দুজনই একে অপরের কাজের ভক্ত। তিনি ভীষণ ভদ্র ও মিষ্টি মানুষ। তিনি আমার চেয়েও ভালো অভিনেতা এবং পারফরমার।’

প্রসঙ্গত, এই দুই বৈশ্বিক তারকার প্রথম সাক্ষাৎ হয় ২০১৯ সালে সৌদি আরবে। এরপর বেশ কয়েকবার দুজনের বিভিন্ন কাজের সূত্রে দেখা হয়েছে। সৌদি আরবের জয় অ্যাওয়ার্ডসেও দুজনকে একই মঞ্চে দেখা যায়। সেখানে তাদের সঙ্গে আরও ছিলেন জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো তারকারা। 

সম্প্রতি জেসন মোমোয়া অভিনীত ‘দ্য রেকিং ক্রু’ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সোতো। অন্যদিকে, শাহরুখ খান অভিনীত সর্বশেষ ছবি ছিল রাজকুমার হিরানির ‘ডানকি’। চলতি বছরের ডিসেম্বরে বহুল প্রতীক্ষিত ‘কিং’ ছবির মধ্য দিয়ে আবারও বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। 

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250