রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পেয়েছেন কি তামিম?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: বিসিবি

জাতীয় সংসদ নির্বাচন শেষে ফের আলোচনায় তামিম ইকবাল। এবার তার কোনো বক্তব্য নিয়ে নয়, সরকার গঠনের পর তিনি মন্ত্রী হতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম জানিয়েছেন, এটা নিছকই গুঞ্জন।

নির্বাচনের আগে জাতীয়বাদী দলের (বিএনপি) প্রার্থীদের প্রচারে গিয়েছিলেন তামিম ইকবাল। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তার মন্ত্রী হওয়া নিয়ে শুরু হয় আলোচনা। বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কথাবার্তা চলছে, সেই তালিকায় তামিমের নামও যোগ হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সবকিছু খোলাসা করেছেন। গতকাল শনিবার (১৪ই ফেব্রুয়ারি) রাতে এক পোস্টে তিনি লেখেন, ‘আজ (গতকাল) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

বাংলাদেশের খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো নতুন কিছু নয়। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো তারকা ক্রিকেটাররা খেলোয়াড়ি জীবনেই জড়িয়েছিলেন রাজনীতিতে। তারা (সাকিব-মাশরাফি) সংসদ সদস্য হয়েছিলেন। তামিম তাদের মতো সংসদ নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন।

বাংলাদেশের সাবেক অধিনায়কের মন্ত্রী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুতই। যদিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আগামী মঙ্গলবার সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২৫ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম।

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250