রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

প্রভার জন্য ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। গত শনিবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন প্রভা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কথা বলেন নিজের অভিনয়, ক্যারিয়ার প্রসঙ্গে।

কাজের কথা ছাড়াও ব্যক্তিগত কথা নিয়েও আলোচনা করেন প্রভা। ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রভা বলেন, ‘নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি- এসব। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম, খুব এক্সাইটমেন্ট কাজ করতো। যেমন কোথাও গেলে বা সকাল বেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম। কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি।’

কথা প্রসঙ্গে ভালোবাসাকে সংজ্ঞায়িতও করলেন প্রভা। বললেন, ‘ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসবো, সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে।’

আরও পড়ুন: সিনেমা নয় শাকসবজি চাষ করতে চান নায়িকা মিষ্টি জান্নাত

ভালোবাসা দিবস পালন করেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ই ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ই ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!’

কিন্তু কোনটা বেছে নেবেন ফাল্গুন না ভ্যালেন্টাইন্স- সে প্রশ্নের জবাবে প্রভা বললেন, ‘আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।’ 

বলে রাখা ভালো, সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হয় ভালোবাসা দিবস। অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জির ১৪ই ফেব্রুয়ারি যেটি বাংলা পঞ্জিকায় ১লা ফাল্গুন। তবে আগে এমনটি ছিল না। তখন বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল ১৩ই ফেব্রুয়ারি।

এসি/কেবি





ভ্যালেন্টাইন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250