মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘জাতীয় সম্মান আমাকে বলে দিলো এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনয়ে ৩৩ বছরের দীর্ঘ পথচলা শাহরুখ খানের। দর্শকপ্রিয় সিনেমার সংখ্যাও কম নয়। তবু এতদিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ক্যারিয়ারে প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। গতকাল শুক্রবার (১লা আগস্ট) সন্ধ্যায় ঘোষিত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হলেন তিনি। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির পর এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন শাহরুখ। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিও বার্তায় কিং খান বলেন, ‘আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। এই সম্মান আমাকে বলে দিলো, এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, নতুন কিছু করো এবং সিনেমায় নিজের অবদান রাখো। এই চিৎকারে ভরা পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে এক আশীর্বাদ।’

সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি। বলেন, জাওয়ান ছবিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো টিমকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি-এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ।

জে.এস/

শাহরুখ খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250