বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

কাদের মোল্লার ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭শে জুলাই)  হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮শে জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে  এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আওলাদ গণমাধ্যমকে বলেন, গত ১৮ই জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে বিএনপি, জামায়াত-শিবির নাশকতাকারী চক্র হাতিরঝিল থানার উলন দাসপাড়া গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দির সংলগ্ন রাস্তার ওপর পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন: বেনজীরের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন জমা, আজ শুনানি হতে পারে

এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হন। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। হাতিরঝিল থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে হাসান মওদুদকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানায় রুজুকৃত মামলায় হাসান মওদুদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসি/কেবি

গ্রেফতার কাদের মোল্লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250