বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪শে আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ইসহাক দার দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকা পৌঁছান।

পাকিস্তানের মন্ত্রী আজ বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরে গতকাল তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও এখন ঢাকা সফরে রয়েছেন।

পাকিস্তানের আগ্রহে এ সফরগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৩ বছর পর পাকিস্তান থেকে উচ্চ পর্যায়ের এই সফরের মাধ্যমে দুই দেশের প্রায় নিশ্চল সম্পর্কে আবার গতি আসতে পারে, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনামলে দুই দেশের সম্পর্ক গতি হারায়। আজ রোববার রাতে তাদের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

জে.এস/

পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা ইসহাক দার তৌহিদ হোসেন পাকিস্তানি মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250