বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

ক্যারিয়ারে ১৮০টা ছবি ‘ফ্লপ’ করেও সুপারস্টার এই বাঙালি অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হিন্দি ছবির ইতিহাসে তার-ই সবচেয়ে বেশি সংখ্যাক ছবি ফ্লপ করেছে। যত বড় স্টার-ই হোক না কেন, ক্যারিয়ারে ‘ফ্লপ’ ছবি থাকবেই-থাকবে! তা সে অমিতাভ বচ্চন-ই হন, কিংবা অক্ষয় কুমার বা বলিউডের ‘বাদশা’ কিং খান। কিন্তু বলিউডের এমন একজন অভিনেতা আছেন, যার ১০টা নয় ২০টা নয়, ১৮০ টা ছবি ‘ফ্লপ’ করেছে বক্স-অফিসে। তিনি আর কেউ নন তিনি ‘ডিস্কো ডান্সার’খ্যাত মিঠুন চক্রবর্তী ।

১০টা নয় ২০টা নয়, ৮০-র দশকের এই অভিনেতার ১৮০টা ছবি ফ্লপ করেছে। যদিও, তিনি কিন্তু ‘হেভিওয়েট স্টার’! ছবির ব্যর্থতা কোনোভাবেই তার স্টারডম টলাতে পারেনি। তিনি আসমুদ্র-হিমাচলের মনে রাজত্ব করেছেন। তিনি ‘ডিস্কো ডান্সার’। তিনি মিঠুন চক্রবর্তী। বলিউডের ইতিহাসে মিঠুনের ছবি-ই সবথেকে বেশি মুখ থুবড়ে পড়েছে।

মিঠুন চক্রবর্তী সর্বাধিক সংখ্যক ফ্লপ ছবি দিয়েছেন। ১৮০টা ফ্লপ ছবি, এরধ্যে ৩৩টা ছবি পরপর ফ্লপ করেছে।

তবে ৮০-৯০-এর দশকে মিঠুনের ক্রেজ আকাশছোঁয়া। অনেকসময় তিনি বছরে এক ডজনেরও বেশি ছবি করেছেন। গোটা ক্যারিয়ারে তিনি ২৭০টা ছবি করেছেন, যার মধ্যে ১৮০টা একেবারেই ফ্লপ করেছে।

মিঠুন চক্রবর্তী ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে ব্যাক টু ব্যাক ৩৩টি ফ্লপ ছবির রেকর্ড তৈরি করেছিলেন।

আরো পড়ুন: এবার শুভেচ্ছাদূত হলেন ঐশী

মিঠুন তার ক্যারিয়ারে ৫০টিও বেশি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে কিছু আইকনিক ছবি রয়েছে, যেমন—ডিস্কো ড্যান্সার, প্যায়ার ঝুকতা নেহি, অবিচার।

১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাঙালি ছেলে মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ড্যান্সার’ ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এটিই প্রথম বলিউড ছবি যা বক্স অফিসে ১০০ কোটি টাকা আয় করেছিল।

মিঠুনের পরই তালিকায় নাম রয়েছে জীতেন্দ্রর। আগাগোড়া ক্যারিয়ারে জীতেন্দ্রর ১০১টা ছবি ফ্লপ করেছিল।

এসি/

অভিনেতা ক্যারিয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250