শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

এবার শুভেচ্ছাদূত হলেন ঐশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয়ের পর ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কাজ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন ঐশী। খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, চীনের স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন ঐশী। গত ২৩শে মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার লঞ্চিংয়ে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

আরো পড়ুন: বুবলীকে বিয়ে করেছেন রাজ!

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘এর আগে আমি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম। এটাও তাদেরই একটি ব্র্যান্ড। খোঁজ নিয়ে দেখলাম, এটি বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় ফোন। এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এই সবকিছু ভেবেই যুক্ত হয়েছি।’

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন ঐশী। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজও করবেন। এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেতে পারে তাকে।

এসি/

শুভেচ্ছাদূত ঐশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250