মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা *** রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা *** বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন *** ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি *** আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ *** অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড *** নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রত্যাশা জাতির মনে *** নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান *** আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর আমেরিকা ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি এটিকে ‘সম্পূর্ণ ও চূড়ান্ত বাণিজ্য চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে, বিনিময়ে দক্ষিণ কোরিয়াকে আমেরিকায় ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগামী ১লা আগস্ট কার্যকর হতে যাচ্ছে ট্রাম্পের শুল্ক। তার ঠিক আগের দিন এই ঘোষণা এল। এই সময়সীমার মধ্যে যেসব দেশ আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি ছিল। দক্ষিণ কোরিয়ার জন্য তা ছিল ২৫ শতাংশ পর্যন্ত।

দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী জাপান এই সপ্তাহেই আমেরিকার সঙ্গে ১৫ শতাংশ হারে শুল্কে চুক্তি করে। তাই দক্ষিণ কোরিয়ার ওপর চাপ বেড়েছিল। তবে এই চুক্তি দেশটির জন্য একটি বড় স্বস্তি। চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া আমেরিকায় ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। গত বছর আমেরিকার সঙ্গে অন্তত ৫৬ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত থাকার পর এই চুক্তিকে দক্ষিণ কোরিয়ায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250