মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বুবলী-সজলের শুটিংয়ে হাতির আক্রমণ, অনুমতি নিয়ে প্রশ্ন জয়ার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং করছেন শবনম বুবলী ও সজল। গতকাল বুধবার (২৮শে মে) সকালে একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শুটিংয়ের অনুমতির নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জয়া আহসান।

ফেসবুকে জয়া আহসান লিখেছেন, ‘বনের ভেতর এ আরেক উপদ্রব। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?’

এরপর প্রশ্ন তুলে জয়া লিখেছেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা, এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’

বুধবার পরিচালক রাশেদা আক্তার লাজুক গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে। শেরপুরে আমরা প্রথম লাটের শুটিং শেষ করেছি। এখানে আরও কয়েকদিন শুটিং করবো। এরই মধ্যেই ঘটে অঘটন। তবে এখন আমরা সবাই নিরাপদে আছি।’

এটি সজল ও বুবলীর অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে। বুবলীর সঙ্গে জুটিবেধে কাজের বিষয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার একজন অভিনেত্রী। একটা চরিত্রের জন্য তিনি এতটা এফোর্ট দেন, যা দেখার মতো। আর আমরা প্রথমবারের মতো একসাথে কাজ করছি, কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার কাজ করছি।’

‘শাপলা শালুক’ ছবিতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও বাপ্পী প্রমুখ।

এইচ.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250