শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা সাইবার আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

জুলাই আন্দোলনের ৬৩টি গান নিয়ে সংকলন গ্রন্থ

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

‘জুলাইয়ের গান’ বইয়ের প্রচ্ছদ ও উদ্যোক্তা মনজুর হোসেন। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে, আন্দোলনে উদ্বুদ্ধ করেছে—এমন ৬৩টি গানের সংকলন নিয়ে বই প্রকাশিত হচ্ছে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে প্রকাশিতব্য সংকলন গ্রন্থটির নাম রাখা হয়েছে ‘জুলাইয়ের গান’। চলতি মাসেই বইটি প্রকাশ করবে গয়রহ প্রকাশনী।

২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় যখন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়, তখন ‘কথা ক’ শিরোনামে গান প্রকাশ করেন র‍্যাপার মোহাম্মদ সেজান। গানটি তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’, সায়ানের ‘আমার সূর্য’, শূন্য ব্যান্ডের ‘শোনো মহাজন’সহ অনেক গানই আন্দোলনকারীদের উজ্জীবিত করে। গত বছরের ১৫ই জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রকাশিত এসব গান থেকে ৬৩টি গান বেছে নেওয়া হয়েছে এ বইয়ে।

মনজুর হোসেন বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গণ-আন্দোলনে সংগীতের ভূমিকা রয়েছে। উপমহাদেশে তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীসহ অনেকের গান কৃষকদের উজ্জীবিত করেছে, তেমনি বঙ্গভঙ্গ, স্বদেশি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়েও অনেকের গান প্রতিবাদী জনতাকে শক্তি ও সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের সময়ও অনেক প্রতিবাদী গান মুক্তিযোদ্ধাদের অসীম সাহস নিয়ে সম্মুখ সমরে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে।'

তিনি বলেন, 'চব্বিশের গণ-অভ্যুত্থানেও গানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারী শাসক যখন আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে, তখন প্রতিরোধের আগুনে জ্বলে ওঠা ছাত্র-জনতাকে তরুণদের র‍্যাপ গান ভীষণভাবে আলোড়িত করে। আন্দোলনের সেসব গান এক মলাটে রাখার চিন্তা থেকেই এ বইয়ের উদ্যোগ।’

নতুন বই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা সাইবার আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250