বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম।

মামলার এজাহারে ২৮ নম্বর অভিযুক্ত হিসেবে লেখা রয়েছে সাকিব আল হাসানের নাম। ঠিকানা: সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং: সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

এ ছাড়া এই হত্যা মামলায় বাকি অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। আর অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়।

মামলার এজাহারে বাদী বলেন, গত ৫ই আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উসকানি ও নির্দেশে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ই আগস্ট তিনি মারা যান।

আই.কে.জে/

সাকিব আল হাসানের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250