সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা *** দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ *** নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সৌদি-কাতারের মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বগুড়ায় হাতে চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন এরিন আহম্মেদ সুইট (১৯) ও তার সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তারা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আজ সোমবার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সুইটের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, কয়েক দিন আগে গ্রামের একটি সড়কের সেতুর রেলিংয়ে বসে হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন সুইট। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। এ ছাড়া পিস্তলের ছবি ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সুইট। গতকাল রোববার সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুইট তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় ডিবির এসআই ফজলুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ডিবির ইনচার্জ জানান, অনুসন্ধান করে দেখা গেছে, পিস্তলের ছবিটি অনলাইন থেকে সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করা হয়েছিল।

কিশোর গ্যাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250