সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি বাধায় তা আটকে যায়।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরার যৌথ নেতৃত্বে হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মী ও সমর্থক এই পদযাত্রায় অংশ নেন। এ ছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তেজস্বী যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে সংহতি জানান।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, কনট প্লেস ও বারাকখাম্বা রোড থেকে শুরু হওয়া মিছিলটি মণ্ডি হাউসের দিকে অগ্রসর হলে ভগবান দাস রোডের মুখে পুলিশ ও আধা সামরিক বাহিনী ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। বিক্ষোভ দমনে পুলিশ কড়া অবস্থান নিলেও আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত রাখেন পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাহুল গান্ধীসহ অন্য শীর্ষ নেতারা একটি ট্রাকের ছাদের ওপর দাঁড়িয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এর আগে আজ সকালে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী সিইসি জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে বলেন, ‘পদত্যাগ করুন অথবা সত্য প্রকাশ করুন। আপনি ভুল করেছেন, কিন্তু এই ভুলের মূল পরিকল্পনাকারী আপনি নন। আমরা জানি আপনি রাতে ঘুমাতে পারছেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সিইসি পদে আপনার টিকে থাকা সম্ভব নয়।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে সুপ্রিম কোর্টে সিইসির অপসারণ, বিতর্কিত এসআইআর অবিলম্বে স্থগিত এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। তবে পুলিশি বাধায় এ কর্মসূচি আটকে দেওয়া হয়েছে।

দিল্লিতে বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250