রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

দেশে থেকে যেন পালাতে না পারেন, বলসোনারোর পায়ে ট্যাগ লাগাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। গত শুক্রবার (১৮ই জুলাই) তার বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে। পাশাপাশি বিদেশি কূটনীতিকদের সঙ্গে তার যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে এবং রাত ৭টা থেকে সকাল ৭টা ও ছুটির দিনগুলোতে বাড়ির বাইরে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। খবর গার্ডিয়ানের।

ব্রিটেন-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে তার বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে একটি বিচার কার্যক্রম চলছে। আশা করা হচ্ছে, খুব শিগগির মামলাটির চূড়ান্ত রায় হবে। অনেকে ধারণা করছেন, এই মামলায় দোষী সাব্যস্ত হলে বলসোনারোর ৪৩ বছর পর্যন্ত সাজা হতে পারে।

তবে শাস্তি এড়াতে তিনি দেশ ত্যাগ করতে পারেন—এমন আশঙ্কাও বাড়ছে। গত বছরের ফেব্রুয়ারিতে পুলিশ তার পাসপোর্ট জব্দ করলে তিনি হাঙ্গেরির দূতাবাসে দুইদিন আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর প্রতি সমর্থন জানিয়ে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে এই আশঙ্কা আরও জোরালো হয়। ট্রাম্প এক খোলাচিঠিতে দাবি করেন, বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিল সরকার ‘ভয়াবহ আচরণ’ করছে।

জে.এস/

জইর বলসোনারো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250