সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর *** সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি *** পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির *** অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত *** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’

রামিসাকে নিয়ে খালিদের গান সঙ্গে গাইলেন সিঁথি-রাফসান-টুটুল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪০ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারাদেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘রামিসা এসে যোগ দিল হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে’—এমন কথায় সাজানো গানটির সুরও করেছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহবুবুল খালিদ, টুটুল, সারেগামাপা খ্যাত অবন্তি সিঁথি ও সেরাকণ্ঠের রাফসান। কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সংগীতা, নিতু, সুরভী রোমান ও রুশো। ১৫ আগস্ট শনিবার গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীত নামের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

রামিসাদের বিচার গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআইয়ের সহযোগিতায়। ভিডিওতে অংশ নিয়েছেন মাহবুবুল খালিদ, রাফসান, টুটুল, ইনাইনা ও ইচ্ছা। ভিডিও বানিয়েছেন সাইফুর রহমান সুজন।

নতুন এই গান নিয়ে মাহবুবুল খালিদ বলেন, ‘নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে আমার শিল্পচর্চার অন্যতম দায়িত্ব বলে মনে করি। রামিসা হত্যার ঘটনা সারা দেশের মানুষের মতো আমাকেও কাঁদিয়েছে। গানটি আরও আগেই লেখা হয়েছে। সুর করার পর মনে হয়েছে গানটিতে আরও শিল্পীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এর আবেদনটা পরিপূর্ণতা পাবে। অবন্তি সিঁথি ভালো গান গায়, রাফসান ও টুটুলকেও এই গানের জন্য পারফেক্ট মনে হয়েছে। ভিডিওতে পুরো গানের আবেদনটা সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যেই এআইয়ের সহযোগিতা নেওয়া হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে, সেই সঙ্গে গানের কথা ও বিষয়বস্তু মানুষের বিবেককে সামান্যতম নাড়া দিলেও আমাদের চেষ্টা সার্থক হয়েছে বলে ধরে নেব।’

আগেও সমাজের নানা অসংগতি, অন্যায় ও মানবিক সংকট নিয়ে গান লিখেছেন মাহবুবুল খালিদ। এ ছাড়া দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা নিয়ে গান লিখেছেন তিনি। গণসংগীত থেকে লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ, দেশাত্মবোধক, প্রেম কিংবা আধ্যাত্মিক ভাবনা—বিভিন্ন ধারায় রয়েছে তার গানের বিচরণ।

রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তার লেখা ‘আদুরি’ গানে যেমন উঠে এসেছে নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, তেমনই সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানটিও সাড়া ফেলেছিল। মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে তিনি লিখেছেন ‘মাগুরার ফুল’। এই গানের জন্য বাইফা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক নানা সংকটের পাশাপাশি ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ নিয়েও গান রয়েছে তার।

গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250