শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ *** স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক *** বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত *** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।. খবর দ্য গার্ডিয়ানের।

শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী তাদের ‘হতাশা থেকে এবং (ইরানি) সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার’ কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে।

মুখপাত্র আরও বলেন, ‘তাদের এ বর্বরোচিত কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছি। কারণ, আমরা শিগগিরই এর প্রতিশোধ নেব এবং তাদের ওপর প্রাণঘাতী হামলা চালাব।’

বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানান শেকারচি।

শেকারচি বলেন, ‘আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না এবং যারা এ অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমরা নিখুঁতভাবে তাদের ওপর আঘাত হানতে পারব।’

জে.এস/

মার্কিন–জায়নবাদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250