শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ *** স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক *** বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত *** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের ছয়জন সদস্যকে নিয়ে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা সাদিয়া মির্জা। উড়াল দেওয়ার আগে বলে গেলেন, ‘আমাদের সবার উচিত আল্লাহর পথে ফিরে আসা।’

গতকাল বৃহস্পতিবার (১২ই মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাদিয়া বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ওমরাহ পালন করতে যাচ্ছি। অনেক দেশে গেছি, কিন্তু এবারের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। সবার উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর পথে ফিরে আসা। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে।

তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন, আল্লাহ আমার ওমরাহ কবুল করেন। সব পাপ ক্ষমা করেন। আমাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। আমিও দেশবাসীর জন্য প্রাণখুলে দোয়া করব।

সাদিয়া আরও বলেন, ওমরাহ পালন করে এসে নতুন কোনো ছবিতে কাজ করব কি না, ভেবে দেখব। তবে যে সব ছবির কাজ বাকি আছে সেগুলো অবশ্যই শেষ করব। কারণ, আমি কাজ না করলে প্রযোজকরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

জে.এস/

ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250