মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

মায়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মায়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিজি৩৮৯ নম্বর ফ্লাইটে আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফেরত কর্মীদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা। এর আগে, ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর মায়ানমার থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন।

স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্র্যাক সক্রিয়ভাবে কাজ করে আসছে।

দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করবে ব্র্যাক। পরবর্তীতে তাদের পুনর্বাসন এবং মানসিক সহায়তার বিষয়েও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

জে.এস/

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250