বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে ১৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বিজিবি।

সোমবার (১৪ই অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী সীমান্ত দিয়ে আরাকান আর্মি জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ফিরিয়ে আনা জেলেরা হলেন—রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মো. ইসমাইল (২৭), সদর উপজেলার আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।

মঙ্গলবার (১৫ই অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন- ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ২৮শে সেপ্টেম্বর সকালে নুনিয়ারছড়া ফিশারিঘাট থেকে ১৬ জেলে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ই অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসীরা জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। পরে ৭ই অক্টোবর ভোরে সন্ত্রাসীরা জেলেদের বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। জেলেরা সেখানে মিয়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করে। 

এ জেলেরা প্রায় ছয় দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ই অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ১৬ জন জেলেকে ফেরত এনে তাদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

ওআ/কেবি

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250