বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১৩ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বুধবার (১৩ মে) সকালে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দীনের মেয়ে হাফিজা আক্তার (২ বছর ৩ মাস), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিলাল আহমেদের মেয়ে রাইসা জান্নাত (২ বছর ৫ মাস) এবং একই জেলার ছাতক উপজেলার তোফায়েল আহমেদের মেয়ে আরিয়া জান্নাত (৮ মাস)।

একই সময়ে বিভাগজুড়ে আরও ৯২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৯৭ জন হাম সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় কারও শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়েছে ১৪৭ শিশু। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৭৩ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ১৬ জন করে আক্রান্ত হয়েছে।

এদিকে, নতুন ভর্তি হওয়া ৯২ শিশুর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬, লায়ন্স শিশু হাসপাতালে ১০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন ভর্তি রয়েছে।

এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে চার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, দিরাই ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে রোগী ভর্তি রয়েছে।

জে.এস/

হাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250