সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

শ্রমিক দিবসে শুটিংয়ে সাহায্যকারীদের শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১লা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানালেন চিত্রনায়ক শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় ঢাকাই সিনেমার এ তারকা জানালেন, পর্দার সামনে না থাকলেও প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।

ফেসবুকে শাকিব খান লেখেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’

পর্দার পেছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে শাকিব লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’

এইচ.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250