মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী ও জনপ্রিয় কৌতুকশিল্পী-অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে আরো দুটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: এনডিটিভি। 

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) লন্ডনের মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, নতুন অভিযোগ দুটি করেছেন আরো দুই নারী। এর ফলে এখন পর্যন্ত মোট ছয় নারীর অভিযোগে অভিযুক্ত হলেন রাসেল ব্র্যান্ড।

এর আগে চলতি বছরের এপ্রিলে চার নারীর করা অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল একটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের অভিযোগ। অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে গত মে মাসে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন ব্র্যান্ড। তবে নতুন করে তদন্ত চালানোর পর অতিরিক্ত অভিযোগ যুক্ত হওয়ায় মামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লন্ডনের মহানগর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত নতুন তথ্য ও প্রমাণ যাচাই করেই এই অতিরিক্ত অভিযোগ যুক্ত করা হয়েছে। ৫০ বছর বয়সী রাসেল ব্র্যান্ডকে আগামী ২০শে জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

অন্যদিকে, এর আগে দায়ের হওয়া পাঁচটি অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৬ই জুন, সাউথওয়ার্ক ক্রাউন আদালতে। বহু বছর ধরে কৌতুকশিল্পী ও অভিনেতা হিসেবে পরিচিত রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250