শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ রাতে বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ১০ই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও শমিত শোমের। আর হামজা-শমিতের ভক্তদের তুমুল আগ্রহের এ ম্যাচের টিকিট আজ শনিবার (২৪শে মে) রাতে ছাড়া হচ্ছে।

এদিকে বাংলাদেশ ও সিঙ্গাপরের মধ্যকার ম্যাচের টিকিট আজ দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে (https://tickify.live) ছাড়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত ৮টা থেকে ছাড়া হবে।

এর আগে ২১শে মে গোলাম গাউস জানিয়েছিলেন, আজ দুপুর থেকে টিকিট ছাড়া হবে। কিন্তু পূর্বের নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নতুন ঘোষণায় অনলাইনে টিকিট ছাড়া ৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে বাফুফে। আর প্রথমবারের মতো আজ বাফুফে অনলাইনে টিকিট ছাড়তে যাচ্ছে।

এবার সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করার কথা ভাবছে বাফুফে। এর মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা, হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। আর এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। আর ক্লাব হাউস ১–এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউস ২–এর দাম ২ হাজার টাকা।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। আর সে কারণে সি গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান (১ করে)।

আরএইচ/


বাফুফে আগাম টিকিট বিক্রি ফুটবলার হামজা বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250