বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাছের দাম ৪ লাখ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের জাভা ভোল মাছ। এটির দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা। 

রোববার (১১ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি নিয়ে লোকালয়ে আসেন জেলেরা।

সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস সালাম বলেন, সুন্দরবনের মালঞ্চ নদীর ফি‌রি‌ঙ্গি খা‌লে গত শনিবার রাতে একই গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি গতকাল সন্ধ্যায় লোকালয়ে ফেরেন।

শুকুর আলী বলেন, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।

মাছটির এত দামের কারণ জানতে চাইলে স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় এর দাম এত বেশি। এই মাছের পটকা থেকে ওষুধ বানানো হয়। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই মাছ কিনে নেয়।

আরও পড়ুন: স্কোয়াস চাষে সফল হয়েছেন কৃষক মুসলিম

জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা আছে।

এসকে/ 

সুন্দরবন জাভা ভোল মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250