বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৬

#

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে (৩৫) হত্যাচেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে। পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে সাম্প্রতিক একটি হামলা ও হত্যাচেষ্টার মামলাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেলে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে একদল লোক বাদীর শ্বশুরবাড়িতে প্রবেশ করে শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে। এ সময় সোহাগ মৃধা ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আঘাতে তার বাম চোখের ভ্রুর ওপর গুরুতর জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে শারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সোহাগ মৃধার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মারামারি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে এবং পূর্বের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, সোহাগ মৃধা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে স্থানীয়ভাবে আলোচনায় এসেছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন।

সোহাগ মৃধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250