বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর: ইসি আলমগীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর। এখানে আপনারা কেউ ভয়ের পরিবেশ তৈরি বা বাধা প্রদান করবেন না। আর এটা যদি কেউ করেন, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার (২৯শে এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

ইসি আলমগীর বলেন, মেসেজ আমাদের একটাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। জাতীয় নির্বাচনে যেমন আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পেরেছিলেন, এই নির্বাচনেও আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারবেন। প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেদের প্রচার নিজেরাই করবেন আপনাদের প্রচার সভা যেন অন্যরা কেউ করতে না পারে।

আরো পড়ুন: বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : কাদের

তিনি বলেন, আগের নির্বাচনগুলো থেকে আইনশৃঙ্খলার দিক থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে সারাদেশে তীব্র তাপদাহ থাকলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনকই হবে।

এইচআ/ 

উপজেলা নির্বাচন নির্বাচন কমিশনার মো. আলমগীর উৎসবমুখর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250