শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ভারতের সঙ্গে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের সম্ভাবনা দেখছে না বাংলাদেশ।

রোববার (৮ই সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি কোনো অবস্থায় মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ-বিগ্রহ হওয়ার কোনো সম্ভাবনা আছে। উনি এটি নিজের দেশের জন্য বলেছেন কিনা সেটি আমাদের বুঝতে হবে।

তিনি বলেন, উনি যেভাবে বলেছেন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা। কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধের প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না। হামাসের সঙ্গে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের কী সম্পর্ক। ইউক্রেন-হামাসের সঙ্গে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যের বাইরে। আমি কোনো রি-অ্যাকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখবো উনি কেন এ কথা বলেছেন।

এটি আমাদের জন্য ঝুঁকি কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি এখনো মনে করি এটা উনি নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলের কারণে বলেছেন। কাজেই কোনো অনুমান করতে চাই না।

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবে যেকোনও দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখবো।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর চায় আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না।

এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি এ মুহূর্তে এ প্রসঙ্গে কিছু বলতে চাই না। কারণ এখন আমি বললাম এটুকু যোগাযোগ হয়েছে সেটা বরং রাখুন। আমি বলেছি এখনই কোনো রি-অ্যাকশন দেখাতে চাই না আমরা। অবশ্যই দেখবো কী হচ্ছে, কেন হচ্ছে।

ওআ/কেবি

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250