মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেম, মুখ খুললেন অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে নিরিবিলি সময় কাটাচ্ছেন শুভাশিস মুখার্জি ও এক তরুণী। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় নানা আলোচনা। 

গুঞ্জন উঠেছে, নিজের মেয়ের বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। বিতর্ক তুঙ্গে উঠতেই পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভাশিস নিজেই। ভ্রমণে যাওয়ার কথা স্বীকার করলেও প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দেন শুভাশিস। 

তিনি জানান, বাস্তব জীবনের নয়, এই সম্পর্ক সম্পূর্ণই পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত তার প্রথম ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তারা সমুদ্রতীরে গিয়েছিলেন।

এই সিনেমায় শুভাশিস মুখার্জির বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ছবির গল্পে অসম বয়সী এক জুটির প্রেম ও রোম্যান্স দেখানো হয়েছে, যা দর্শকের কৌতূহল বাড়িয়েছে। নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, “ভাবতেই আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে।” 

তিনি আরও জানান, ছবিতে তাদের একাধিক রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে। অসম বয়সের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় শুভাশিস ও রোশনির পাশাপাশি অভিনয় করেছেন খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিকসহ টালিউডের আরও পরিচিত মুখ।

জে.এস/

শুভাশিস মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান

🕒 প্রকাশ: ০২:৩৬ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250