মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

হোটেলে অচেনা পুরুষের সঙ্গে জ্যাকুলিন, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেশ কিছু দিন আগের ঘটনা। বিদেশে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুতা কিনছিলেন মেয়ে সুহানা খান। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। একই ঘটনা ঘটল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে। দিল্লিতে এক পুরুষের সঙ্গে হোটেলে দেখা গেছে তাকে। যদিও কে তিনি, তা জানা যায়নি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির এক হোটেলে বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন অভিনেত্রী। কোনো এক অজ্ঞাত ব্যক্তি ভিডিও করেছেন। সেখানেই নায়িকাকে দেখে অবাক ওই ব্যক্তি। জ্যাকুলিন কার সঙ্গে বসেছিলেন বা গল্প করছিলেন তা বোঝা যায়নি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও দিয়ে জানতে চেয়েছেন, ইনি কি জ্যাকুলিন ফার্নান্দেজ, চিনতে পারলে বলুন? 

যদিও এ ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ তোলেননি জ্যাকুলিন। বরং মজার ছলেই নিয়েছেন গোটা বিষয়টি। সেই ব্যক্তিকে উত্তরও দিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, হ্যাঁ, ওটা আমিই। তবে দর্শকদের একাংশ তারকাদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত কয়েক বছরে এক নতুন ধারা শুরু হয়েছে। নায়ক-নায়িকারা এখন যেখানেই যান, সেখানেই গিয়ে হাজির হন ফটোসাংবাদিকরা। তা হোটেলের বাইরে হোক কিংবা কোনো অনুষ্ঠানে। এর আগে অভিনেতা রণবীর কাপুর বিরক্ত হয়েছিলেন ফটোসাংবাদিকদের কাণ্ডে। যে কমপ্লেক্সে তারা থাকেন, তার প্রায় ভেতরে ঢুকে পড়েছিলেন তারা। অভিনেত্রী কারিনা কাপুর খান ও সাইফ আলি খান কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, যেন তাদের সন্তানদের ছবি না তোলা হয়। 

সম্প্রতি স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শাহিদ কাপুরের মেয়ে মিশার ছবি তোলায় ক্ষুব্ধ হয়েছিলেন নায়ক। 

জে.এস/

জ্যাকুলিন ফার্নান্দেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250