সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

রাজধানীর বাজারে বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে বাজারে চলছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান। আজ রোববার মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর দুই বাজারে অভিযান পরিচালনা করে ৭ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৬ই অক্টোবর) দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

এসময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি একজন মুরগি ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মানসুরীন খান চৌধুরী।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/ আই.কে.জে/

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250