সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’কে নিয়ে নুহাশ হুমায়ূন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটক নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে হাজির হলেন লেখকের জনপ্রিয় ‘তিন চরিত্রে’ অভিনয় করা ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। দীর্ঘ ১১ বছর পর পর্দায় আবারও ধরা দিলেন তারা।

বহু বছর পেরিয়ে গেলেও সেই চরিত্রগুলো এখনও মানুষের মনে দাগ কেটে যায়। ফলে হুমায়ূন আহমেদের পছন্দের সেই তিনজন মানুষকে নিয়ে নতুন একটি কাজ করেছেন প্রয়াত নির্মাতার ছেলে নুহাশ হুমায়ূন।

সম্প্রতি তাদেরকে নিয়ে একটি কোম্পানির পাঁচটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যার নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন।

আরও পড়ুন: নায়িকার মামলা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, ‘পাঁচটি বিজ্ঞাপন নির্মাণ করলেন নুহাশ হুমায়ূন। দীর্ঘ ১১ বছর পর আমরা তিনজন (আমি, ডা. এজাজুল ইসলাম আর স্বাধীন খসরু)  একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলাম। নুহাশ হুমায়ূন নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেছে। আমি তার কাজে অভিভূত।’

হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। ‘তারা তিনজন’ খ্যাত চরিত্রে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ।

এরইমধ্যে পাঁচটি বিজ্ঞাপনের মধ্যে একটি প্রচারে এসেছে। ‘জীবন একটা কুয়া’ শিরোনামের বিজ্ঞাপনটি টেলিভিশনের পর্দার পাশাপাশি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলেও।

এসি/কেবি

নুহাশ হুমায়ূন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250