সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

শীতের রাতে পার্টি? স্বাদ নিতে পারেন ফিস টিক্কার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের রাতে কমবেশি সবাই বাড়ির ছাদে বার-বি-কিউ পার্টি করে থাকেন। এবার চাইলে চিকেন-বিফের সঙ্গে রাখতে পারেন মজার স্বাদের ফিস টিক্কা। ঝামেলা ছাড়াই মাছে এই পদটি কীভাবে বানাবেন, রইলো তার সহজ রেসিপি।

উপকরণ : ভেটকি মাছ ১ কেজি, সরিষার তেল ৪ টেবিল চামচ, মৌরি ৪ চামচ, কালো সরিষা ২ চামচ, নাইজেলা সিড ১ চামচ, ধনেগুঁড়া ১ চামচ, আদা-রসুন বাটা ২ চামচ, জিরে ১ চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, হলুদের গুঁড়া ১ চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া ২ চামচ, মিক্স আঁচার ২ চামচ, আমের আঁচার ১ চামচ, টক দই (পানি ঝরানো) ১/২ কাপ, ভিনেগার ২ চামচ এবং লবণ স্বাদমতো।

আরো পড়ুন : হাঁসের মাংস খেতে যারা সাবধানতা অবলম্বন করবেন

প্রণালী : প্রথমে ফ্রাই প্যানে মৌরি, কালো সরিষা, নাইজেলা সিড এবং জিরা দিয়ে ভাল করে নেড়ে নিন। নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়া মসলা তৈরি করে নিতে হবে। এবার একটা পাত্রে টক দই, সরিষার তেল, হলুদের গুঁড়া, আদা-রসুন বাটা, কাশ্মিরী মরিচের গুঁড়া, তৈরি করে রাখা গুঁড়া মসলা, লবণ, ভিনেগার, আমের আঁচার এবং মিক্স আঁচার দিয়ে একটা ম্যারিনেড তৈরি করে নিন।

মাছের টুকরাগুলো এই মিশ্রণে মাখিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর শিকে গেঁথে ১০-১২ মিনিট তন্দুরে গ্রিল করে নিতে হবে। পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ব্যস তৈরি মজার ফিস টিক্কা।

এস/কেবি

ফিস টিক্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250