শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

কুমড়া বড়ি দিয়ে শিম-আলুর মজার তরকারি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত না আসতেই বাজারে হাজির এই শীতকালীন সবজি। শিম দিয়ে নানা পদ রান্না করা যায়, যার মধ্যে অন্যতম হলো শিম ভাজি কিংবা এর তরকারি। চাইলে শিম দিয়ে রাঁধতে পারেন নিরামিষ তরকারি। এর সঙ্গে কুমড়া বড়ি দিলে তরকারির স্বাদ হবে অনন্য। জেনে নিন কুমড়া বড়ি দিয়ে শিম-আলুর মজার তরকারি রান্নার সহজ রেসিপি-

উপকরণ

১. শিম ১০০ গ্রাম

২. আলু ২টি

৩. সরিষার তেল পরিমাণমতো

৪. কুমড়া বড়ি ৪-৫টি

৫. কালোজিরা আধা চা চামচ

৬. আদা বাটা ১ চা চামচ

৭. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

আরো পড়ুন : মাছের ডিম দিয়ে ঢেঁড়স তৈরির রেসিপি

৮. লবণ স্বাদমতো

৯. হলুদ গুঁড়া আধা চা চামচ

১০. জিরার গুঁড়া আধা চা চামচ ও

১১. ধনেপাতা কুচি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে শিম ধুয়ে কেটে নিন। চাইলে আস্তও রান্না করতে পারেন। এরপর বেগুন ও আলু কেটে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করে কুমড়া বড়ি ভেজে নিন।

তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে তুলে নিতে হবে ও কিছুটা তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে নিন। তারপর কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করুন। এরপর শিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।

এরপর আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।

এরপর বেগুন ও বড়ি দিয়ে আবারও ৫ মিনিট রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে শিম-আলু-বেগুনের নিরামিষ তরকারি।

এস/কেবি

শিম-আলুর মজার তরকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250