শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মাছের ডিম দিয়ে ঢেঁড়স তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মাছের ডিম দিয়ে ঢেঁড়স রান্না করে খেয়েছেন কখনো? এর স্বাদ না নিয়ে থাকলে আজই রান্না করতে পারেন। প্রতিদিনের রান্নার চেয়ে খানিকটা ভিন্নতা আসবে এই রেসিপিটিতে। রইলো রেসিপি-

উপকরণ : মাছের ডিম আধা কাপ, ঢেঁড়স ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি  ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ-মরিচ-ধনিয়া গুড়া ১ চা চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬ টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ 

আরো পড়ুন : দম মাটন রাঁধতে চান? রেসিপি জেনে নিন

প্রস্তুত প্রণালি : ঢেঁড়স ধুয়ে বোটা ফেলে দুই ভাগ করে কেটে নিন। পাত্রে সয়াবিন তেল গরম করুন। তেল গরম  হলে পেঁয়াজ কুচি, মাছের ডিম (সামান্য ভেজে), আদা ও রসুন বাটা, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়া গুড়া এবং লবণ দিয়ে আবারো ভাজা ভাজা করুন। পরে ঢেঁড়স দিয়ে নেড়ে পরিমাণমতো পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হলে কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে লবণ চেখে নামিয়ে নিন। 

এস/কেবি

রেসিপি মাছের ডিম দিয়ে ঢেঁড়স ঢেঁড়স রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250