সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা *** পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী *** বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন *** মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ *** ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশ কি বিপদে

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন, তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।

গত বছরের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখতে হবে।

অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। ফলে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে শিরোনাম ও সংবাদ পরিবেশনে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করার ওপর গুরুত্ব দেন তিনি।

ইয়াসের খান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250